পবিত্রতা Fatwa Cover

অজুতে হাত ধোয়ার নিয়ম

মাসিক আল কাউসার•পবিত্রতা•


প্রশ্ন

আমাদের এলাকার জনৈক মুরব্বী ওযুতে হাত কনুই থেকে ধোয়া শুরু করেন। তিনি বলেন, এভাবে ধোয়া সুন্নত। কিন্তু আমরা মক্তবে যেভাবে শিখেছি এতে তার কথা উল্টো মনে হয়। হাত ধোয়ার সুন্নত নিয়ম কি এমনই? সঠিক সমাধান জানালে উপকৃত হব।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ মুরব্বীর কথা ঠিক নয়। অযুতে হাত ধোয়ার সুন্নত নিয়ম হল, আঙ্গুলের অগ্রভাগ থেকে কনুইয়ের দিকে ধৌত করা। কনুই এর দিক থেকে ধোয়া শুরু করা সুন্নত নিয়ম নয়।

- والله اعلم باالصواب -

সুত্র

  • সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮
  • সহীহ মুসলিম, খন্ড: ১, পৃষ্ঠা: ১২
  • বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ১১৪
  • ফাতহুল কাদীর, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৬
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৩

Made with 🧡 by 9m Studio