
প্রশ্ন
যাকাত পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও আত্মীয়-স্বজনদের মধ্যে কারা যাকাত পাবে না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যাকাতদাতার সরাসরি উর্ধ্বতন যেমন-পিতা-মাতা, দাদা-দাদি, নানা-নানি উপরের দিকে ও অধস্তন যেমন-পুত্র-কন্যা, পৌত্র-পৌত্রী, দোহিত্র-দোহিত্রী, এভাবে নীচের দিকের কেউ যাকাত নিতে পারবে না। এবং স্বামী-স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারবে না। এ ছাড়া অন্যান্য আত্মীয়-স্বজন যেমন, ভাই-বোন, চাচা-চাচি, মামা-মামি, খালা-খালু, ফুফা-ফুফু ইত্যাদি যাকাত পাওয়ার উপযুক্ত দরিদ্র হলে তাদেরকে যাকাত দেওয়া যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে বায়হাকী, খন্ড: ৭, পৃষ্ঠা: ২৮
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৭
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ২০৬
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬২
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪২৬
আনুষঙ্গিক ফতোয়া
- কাকে এবং কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে ও যাবে না
- সৎ মাকে যাকাত দেওয়া
- সৎ মাকে যাকাত দেওয়া যাবে কি না?
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- যাকাতের কথা উল্লেখ না করে যাকাত দেওয়া
- রূহে সাওয়াব রিসানী
- যাকাত ও সদকায়ে ফিতিরের টাকা আত্মীয়দের বা মসজিদ নির্মাণে প্রদান করার বিধান
- দান সদকা কাদের দেয়া যাবে