
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
দীর্ঘ এক জমানায় জ্ঞানী ও মেধাবী ব্যক্তি না থাকা পরবর্তী কোন জমানায় জ্ঞানী ও মেধাবী ব্যক্তি তৈরী হওয়াকে কি অসম্ভব করে দেয়? কোন এক দীর্ঘ সময় বিজ্ঞ ডাক্তার বা ইঞ্জিনিয়ার না থাকা কি পরবর্তীতে কোনদিনই বিজ্ঞ ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরী হতে বাধা দেবে? এটা কেমন প্রশ্ন ভাই? উপরোল্লিখিত বিষয়ের প্রাজ্ঞ ব্যক্তি বর্তমানে বিদ্যমান না থাকা সত্বেও পরবর্তীতে কোন ব্যক্তি এসে উপরোক্ত বিষয়ে পারদর্শী হতে পারবে না, এমন প্রশ্ন আপনার মনে কেন উদয় হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। বর্তমানে নেই এমন মেধাবী, তাই বলে পরবর্তীতে এমন মেধাবী তৈরী হতে পারবে না এমন অক্ষমতো আমাদের রব সর্বশক্তিমান আল্লাহ নন। তিনি ইচ্ছে করলেই পূর্ববর্তী জমানার চেয়েও বড় মুজতাহিদ পরবর্তীতে সৃষ্টি করতে পারেন। তেমনি ইমাম মাহদী আঃ এবং হযরত ঈসা আঃ কে আল্লাহ রাব্বুল আলামীন ইজতিহাদের যোগ্যতা দিয়েই প্রেরণ করবেন।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- শরী‘আতে মাযহাব মানার গুরুত্ব এবং মাযহাব না মানার কুফল
- হযরত ঈসা আঃ এবং ইমাম মাহদী কোন মাযহাবের অনুসারী হবেন
- আমরা কোন হানাফী হবো দেওবন্দী না বেরেলবী
- মাযহাবের দোহাই দিয়ে হাদীস অস্বিকার করার ভয়ানক খেলায় মেতেছে কথিত আহলে হাদীসরা!
- বিচার বিশ্লেষণ করে একেক সময় একেক মাযহাব মানতে সমস্যা কোথায়
- কুরআন ও হাদীস থেকে ইমাম আবূ হানীফা রহঃ কে অনুসরণের দলীল দিন
- হজ্জ আদায়কালে মাযহাবের ভিন্নতা
- আহলে হাদীস সম্প্রদায়ের মুখোশ উন্মোচন এবং তাদের ভ্রান্তি নিরসন