
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু মোস্তফা সাহেব জমিটি ছোট ছেলের নামে কিনেছেন এবং জীবদ্দশায়ই তার নামে রেজিস্ট্রিও করে দিয়েছেন তাই ছোট ছেলেই এ জমির মালিক। প্রকাশ থাকে যে, কাউকে কিছু দান করলে এর উপর গ্রহীতার মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার জন্য দানকৃত বস্তুটি কবজা তথা বুঝে পাওয়া জরুরি। বর্তমানে জমি ফ্ল্যাট বা এজাতীয় স্থাবর সম্পদের ক্ষেত্রে মৌখিকভাবে দান করার পর সরকারিভাবে রেজিস্ট্রি করে দেওয়ার দ্বারা জমিটির উপর গ্রহীতার কবজা সাব্যস্ত হয়ে যায়। অতএব উপরোক্ত জমিটি মীরাসী সম্পদের অন্তর্ভুক্ত হবে না; বরং মোস্তফা সাহেবের ছোট ছেলেই জমিটির একক মালিক। বড় ছেলের জন্য জমিটিকে মীরাসী সম্পদের মধ্যে শামিল করা জায়েয হবে না। এ জমিটি বাদ দিয়ে অন্যান্য মীরাসী সম্পত্তি ওয়ারিশদের মাঝে বণ্টন করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- সারাখসী, খন্ড: ১২, পৃষ্ঠা: ৪৮
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৯, পৃষ্ঠা: ১৭০
- দুরারুল হুক্কাম, খন্ড: ২, পৃষ্ঠা: ৪১৩
- মাজমাউল আনহুর, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪৯১
- আলমাদখালুল ফিকহী আলআম, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৮
আনুষঙ্গিক ফতোয়া
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- মীরাস বন্টন না হওয়া অবস্থায় কুরবানী পদ্ধতি
- মিরাস বন্টনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির করণীয় কি
- মৃত ব্যক্তির পেনশন ও সমুদয় সম্পদ স্ত্রী সন্তান ও ভাইদের মাঝে বন্টন করা প্রসঙ্গে
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- মিরাসে পালকপুত্রের অংশিদারীত্ব
- চাচাদের উপস্থিতিতে দাদার মীরাছে এতিম নাতীদের অংশ