পবিত্রতা Fatwa Cover

এন্ডোসকপি করালে ওজু ভেঙ্গে যাবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•পবিত্রতা•


প্রশ্ন

এন্ডোসকপি নামক একটি মেডিকেল টেষ্ট আছে, যার দ্বারা মুখের ভিতর দিয়ে পাইপ পেটে প্রবেশ করানো হয়, এখন প্রশ্নহল, এন্ডোসকপি করানোর দ্বারা কি রোগীটির অজু ভেঙ্গে যাবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, এন্ডোসকপি করানোর দ্বারা রোগীটির অজু ভেঙ্গে যাবে। কারণএন্ডোসকপির পাইপটি পাকস্থলি পর্যন্ত পৌঁছে। আর পাকস্থলি হল নাপাকের স্থান। তাই এন্ডোসকপির পাইপটি বের করার সময় যদিও তা পরিস্কার দেখা যায়, কিন্তু তাতে নাপাক থাকা অস্বাভিক নয়। তাই অজু ভেঙ্গে গেছে বলেই ধর্তব্য হবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • بدائع الصنائع, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৫

Made with 🧡 by 9m Studio