পবিত্রতা Fatwa Cover

ওযুর পর কালিমায়ে শাহাদাত পড়া

মাসিক আল কাউসার•পবিত্রতা•


প্রশ্ন

অযুর পর কালেমায়ে শাহাদাত পড়া কী? এতে কি কোনো ফযীলত আছে? অনেককে আবার কালেমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকাতে দেখা যায়। এটার হুকুমও জানতে চাই।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

অযুর পর কালেমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-অর্থঃ ‘যে ব্যক্তি উত্তমরূপে অযু করার পর ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসূলুহু’ বলবে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। (সহীহ মুসলিম ১/১২২) অন্য এক বর্ণনায় কালেমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকানোর কথাও আছে। তাই সম্ভব হলে এর উপর আমল করাও ভালো।

- والله اعلم باالصواب -

সুত্র

  • সুনানে আবু দাউদ, খন্ড: ১, পৃষ্ঠা: ২৩
  • মুসনাদে আহমদ, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৪
  • সুনানে তিরমিযী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮
  • মুসান্নাফ ইবনে আবি শায়বা, খন্ড: ১৫, পৃষ্ঠা: ৪২৩

Made with 🧡 by 9m Studio