
প্রশ্ন
জনৈক ব্যক্তি অসুস্থতার কারণে রমযানের একটি রোযা রাখতে পারেনি। রমযানের পর ঐ রোযাটি কাযা করার জন্য সাহরী খেয়ে রোযার নিয়ত করে। কিন্তু বেলা ১২টার দিকে কোনো শরয়ী কারণ ছাড়াই রোযাটি ভেঙ্গে ফেলে। জানার বিষয় হল, উক্ত ব্যক্তিকে কি কাফফারা আদায় করতে হবে, না শুধু কাযা করলেই চলবে। কাযা করতে হলে কয়টি রোযা কাযা করতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রোযাটি ভেঙ্গে ফেলার দ্বারা তার উপর কোনো কিছু ওয়াজিব হয়নি। কাফফারাও ওয়াজিব হয়নি। তবে বিনা ওজরে কোনো ইবাদত নষ্ট করা ঠিক নয়। এখন রমযানের ঐ কাযা রোযাটি রাখলেই চলবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৭৮
- মুলতাকাল আবহুর, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৫৪
- আননাহরুল ফায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৩
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২১৫
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৩০
আনুষঙ্গিক ফতোয়া
- মুসাফিরের রোজা রেখে ভেঙ্গে ফেলার হুকুম
- ঋতুস্রাব হবে ভেবে রোজা ভেঙ্গে ফেলা
- রোজা অবস্থায় ভুলবশত পানি পানের দ্বারা রোজা ভেঙ্গে গেছে ভেবে পানাহার করলে করণীয়
- রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করা
- রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার
- কাজের লোক কাজ করতে গিয়ে আসবাব ভেঙ্গে ফেললে জরিমানা আদায়
- জিম্মায় কাযা আছে ভেবে শুরু করা রোজা ভেঙে ফেলা
- রোযা অবস্থায় ইনজেশন নিলে রোযা ভঙ্গ না হওয়ার কারণ