নামায Fatwa Cover

জামা‘আতের সাথে কিছু তারাবীহ ছু্টে গেলে বিতর কখন পড়বে?

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

যদি কোন ব্যক্তি তারাবীহের নামায ইমাম সাহেবের সাথে কয়েক রাকা‘আত পড়তে না পারে, তাহলে উক্ত ব্যক্তি ইমামের সাথে বিতর নাময আদায় করে তারাবীহ নামাযের অবশিষ্ট রাকা‘আতগুলো আদায় করবে? নাকি উক্ত রাকা‘আতগুলো আদায় করে তারপর বিতর নামায পড়বে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এমতাবস্তায় জামা‘আতর সাথে ইমামের পিছনে বিতর নামায আদায় করার পর ছুটে যাওয়া তারাবীহ নামাযের রাকা‘আতগুলো আদায় করতে হবে। তবে তারাবীহ নামাযের ফাঁকে-ফাঁকে ও ছুটে যাওয়া রাকা‘আতগুলো পড়ে নিতে পারবে।

- والله اعلم باالصواب -

Made with 🧡 by 9m Studio