
প্রশ্ন
আমাদের দেশে পবিত্র রমাযান শরীফে তারাবীহ নামায ৪ রাকা‘আত পরে যে সুবহানা যিল মুলকি নামে একটি দু‘আ পরা হয় , এটা সহীহ কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তারাবীহ নামাযে প্রতি চার রাকা‘আত অন্তর যে তারবীহা বা কিছুক্ষন বসে থাকা হয় , সে সময় আল্লাহ্তা’আলার প্রশংসা সম্বলিত যে কোন দু’য়া- দরুদ ও ইস্তিগফার পাঠ করা বা চুপ থাকা সবই জায়িয আছে। প্রচলিত প্রসিদ্ধ দু‘আটিতে আল্লাহ্র প্রশংসা সম্বলিত হওয়ার কারনে কেউ জরুরী মনে না করে পড়লে তা জায়িয। শরয়ী দৃষ্টিকোণে তাতে কোন দোষ নেই। তা বিদ‘আত ও নয়। তবে কেউ এটা পড়া জরুরী মনে করলে, তার জন্য বিদ‘আত হবে। জরুরি মনে না করে সব সময় পড়লেও বিদ‘আত হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৬
আনুষঙ্গিক ফতোয়া
- দুই সিজদার মাঝে দু‘আ পড়ার হুকুম
- তারাবীহ নামাযে কুরআন শরিফ দেখে পড়া, ৪ রাকা‘আত পরপর প্রচলিত দু‘আ পড়া
- তারাবির নামাজে তাশাহুদের পর দুরুদ ও দোয়া পড়া
- তারাবীহ নামাযের শরয়ী হুকুম
- জানাযার নামাযের পর একত্রিত হওয়া, দু‘আ করা
- তারাবির নামাজের রাকাতের সঠিক সংখ্যা
- রোযা ও তারাবীহের সাওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণ
- ইতিকাফ অবস্থায় হাফেজ সাহেবের অন্য মসজিদে তারাবীহ পড়ানো