কসম-মান্নত Fatwa Cover

পশু কুরবানীর মান্নত আদায়ের শর্তসমূহ

মাসিক আল কাউসার•কসম-মান্নত•


প্রশ্ন

জনৈক ব্যক্তি মান্নত করেছে যে, তার অমুক কাজটি পূর্ণ হলে এতীমখানায় একটি বকরী দিবে। ফলে তার কাংখিত কাজটি পূর্ণ হওয়ার পর সে একটি বকরীর বাচ্চা, যার বয়স আনুমানিক তিন-চার মাস, এতীমখানায় দান করেছে। তার এই মান্নত আদায় হয়েছে কি না? আর পশুর মান্নত পুরা হওয়ার জন্য সেগুলো কুরবানীর বয়সের হওয়া জরুরি কি না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ছাগলের ঐ বাচ্চা দেওয়ার দ্বারা মান্নত আদায় হয়নি। কারণ মান্নতের জন্যও কুরবানীর যোগ্য পশু হওয়া শর্ত। অর্থাৎ ছাগল দিলে অন্তত এক বছর বয়সী হওয়া জরুরি।

- والله اعلم باالصواب -

সুত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৩৩
  • হাশিয়া তাহতাবী আলাদ্দুর, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৪০
  • আলবাহরুর রায়েক, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৯৬
  • ফাতহুল কাদীর, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৭৫
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ১২৯
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৬
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৭১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ৭৩৮

Made with 🧡 by 9m Studio