
প্রশ্ন
১. স্বামী এবং বিবি একসাথে গোসলখানা অথবা একবারে আবদ্ধ জায়গায় উলঙ্গ হয়ে গোসল করলে কি কোনো গুনা হবে? এবং উত্তেজনা বসত ঐ সব স্থান এ যদি মিলন /সহবাস করে তাহলে কি কোনো গুনা হবে? ২. হাত থেকে বুখারী শরিফ,নেক আমালিয়াত,খাজায়েনে কোরআন ও হাদিস ইত্যাদি বই পরে গেলে কি করণীয়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
১ নং প্রশ্নের জবাব: প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। হাদিসে এ ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে। সুতরাং তা পরিহার করা উচিত। তবে গোনাহ হবে মর্মে কোন বক্তব্য আমরা পাইনি। এক হাদিসে এসেছে যে, মুয়াবিয়া বিন হাইদা হতে বর্ণিত। একদা রাসূল সা. বলেছেন যে, তুমি তোমার বিবি ও তোমার দাসী ছাড়া অপরের নিকট হতে তোমার লজ্জাস্থানকে সর্বদা রক্ষা কর (অর্থাৎ ঢেকে রাখবে)। আমি বললাম-“ইয়া রাসূলাল্লাহ! বলুন! যদি কোন ব্যক্তি নির্জনে একাকী থাকে! (তখনও কি তা ঢেকে রাখতে হবে? প্রয়োজন ছাড়া খোলা নিষিদ্ধ?) তিনি বললেন (হ্যাঁ) আল্লাহ তায়ালাকে অধিক লজ্জা করা উচিত।
২য় নং প্রশ্নের জবাব: এক্ষেত্রে সম্মানপূর্বক তা যথাস্থানে রেখে দেয়া উচিত। সেই সাথে ভবিষ্যতে এমন কাজ যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- سنن الترمذى, হাদীস নম্বর: ২,৮০০
- سنن الترمذى, হাদীস নম্বর: ২,৭৬৯
- মুসনাদে আহমদ-হাদিস, হাদীস নম্বর: ২০,০৩৪
- তাহাবী শরীফ, হাদীস নম্বর: ১,১৮২
আনুষঙ্গিক ফতোয়া
- বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কি গোনাহ হবে
- সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা
- গোসল করার পর নামায পড়ার জন্য নতুন করে অজু করা কি জরুরী
- হাশরের ময়দানে মানুষ উলঙ্গ থাকবে কি-না?
- গোসল ফরজ অবস্থায় মসজিদে ঢুকা ও আযান দেওয়া
- রমজানের শেষ দশকের এতেকাফে গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া
- গোসল করতে অক্ষম ব্যক্তির ফরজ গোসল হলে করণীয়
- কিবলামুখী বাথরুমের হুকুম এবং তা ব্যবহারের নিয়ম