
প্রশ্ন
ঘরবাড়িতে মহিলারা যখন নামায পড়ে তখন সেখানে অধিকাংশ সময় মাহরাম আত্মীয় স্বজন ছাড়া অন্য কেউ থাকে না। তখনও কি তাদের উপর পুরো শরীর ঢেকে নামায পড়া জরুরি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মহিলাদের চেহারা, কব্জি পর্যন্ত দুই হাত ও গিরা পর্যন্ত দুই পা ব্যতীত অবশিষ্ট সম্পূর্ণ শরীর নামাযে সর্বাবস্থায় ঢেকে রাখা জরুরি। এটা নামায অবস্থার সতর। একা ঘরে নামায পড়লেও এভাবে ঢেকে নামায পড়তে হবে। আর উভয় পা খোলা রাখা জায়েয, কিন্তু তাও ঢেকে রাখা উত্তম।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ১৪
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৪১৪
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪০৪
- ইলাউস সুনান, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬৩
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৩০৬
- মাজমাউল আনহুর, খন্ড: ১, পৃষ্ঠা: ১২২
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৯
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ২১০
আনুষঙ্গিক ফতোয়া
- মহিলাদের তারাবীর নামাযে ইমামতী
- মহিলার ইমামতীতে নামায আদায়
- সফরের সময় বাসে নামায পড়া
- মহিলাদের জন্য হাত খোলা রেখে নামায পড়া
- মহিলাদের জন্য তালীমের ব্যবস্থা করা এবং তাদের থেকে দান গ্রহণ করা
- মসজিদে তারাবীহের জামা‘আতে মহিলাদের অংশগ্রহন
- পুরুষ ও মহিলাদের নামাযের পার্থক্য
- মহিলাদের জন্য লিপষ্টিক ও নেল ব্যবহার করার হুকুম কি