
প্রশ্ন
আমার দাদার বয়স ষাট বছর। কয়েক বছর আগে হঠাৎ তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তখনও তিনি ফরয হজ্ব আদায় করেননি। তাই তিনি হজ্ব নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। বলে উঠেন, আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন তাহলে আমি আগামী বছর হজ্ব করব। সুস্থ হয়ে পরের বছর তিনি হজ্ব করেছেন। এখন তার ফরয হজ্বটি কি আদায় হয়েছে, না তাকে আবার হজ্ব করতে হবে? বিষয়টি স্পষ্ট করে জানাবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার দাদা যদি ফরয হজ্ব ব্যতীত অন্য কোনো হজ্বের নিয়ত না করে থাকেন তাহলে তা ফরয হজ্বই আদায় হয়েছে। তাকে নতুন করে ফরয হজ্ব আদায় করতে হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৬৭৩
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৩
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৯৩
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৭
আনুষঙ্গিক ফতোয়া
- মান্নতের হজ্জ দ্বারা কি ফরয হক আদায় হয়
- একইসাথে মান্নতের হজ্ব ও ফরয হজ্ব আদায়
- ফরজ হজ্বের এর সাথে মান্নত হজ্বের নিয়ত করা
- হাদিয়ার টাকায় হজ্জ করার দ্বারা ফরজ হজ্জ আদায় হয় কিনা?
- হজ্জ ফরজ হওয়ার আগে ফরজ হজ্জ আদায়
- কাবা দেখলে বা উমরা করলে কি হজ্ব ফরয হয়
- ঋন করে করা হজ্বের দ্বারা ফরজ হজ্ব আদায়
- নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়