নামায Fatwa Cover

মাসবূক যদি এক রাকা‘আত পায়

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

তিন রাকা‘আত অথবা চার রাকা‘আত ওয়ালা নামাযের এক রাকা‘আত পাইলে বাকী নামায আদায় করার নিয়ম কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন ব্যক্তি যদি তিন রাকা‘আত ওয়ালা অথবা চার রাকা‘আত ওয়ালা ফরয নামাযের জামা‘আতে শামিল হয়ে এক রাকা‘আত ইমাম সাহেবের সাথে পায়, তাহলে বাকী রাকা‘আত গুলো তাকে এভাবে পড়তে হবে যে, প্রথমে নিজে এক রাকা‘আত পড়ে বসবেন এবং আত্তাহিয়্যাতু পড়বেন। তার পরে উঠে অবশিষ্ট রাকা‘আত আদায় করে নিয়ম মত নামায শেষ করবেন। এটাই তার জন্য উত্তম। অবশ্য যদি তিনি এক রাকা‘আত পড়ে না বসে দুই রাকা‘আত পড়ে বসেন, তাও তার জন্য জায়িয আছে। সে ক্ষেত্রে তার জন্য সাহু সিজদা ওয়াজিব হবে না। কারণ মাসবূকের অবশিষ্ট নামায পড়ার সময় এক রাকা‘আতের পর বসা ওয়াজিব সাব্যস্ত হয়নি। সুতরাং যিনি এটা তরক করে দ্বিতীয় রাকা‘আতে বসেন, তিনি কোন ওয়াজিব তরক করেননি শুধু উত্তমের খেলাফ করেছেন। উল্লেখ্য, কোন মাসবূক যদি ভুলে এক রাকা‘আতের পরে না বসেন, তাহলে তার উচিত দ্বিতীয় রাকা‘আতে বসা। এর দ্বারা তার বসার ওয়াজিব আদায় হবে যাবে। যদি তিনি মাসআলা জানার পরে ইচ্ছা পূর্বক দ্বিতীয় রাকা‘আতেও না বসেন, তাহলে তার নামায সহীহ হবে না।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৪
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৯৬

Made with 🧡 by 9m Studio