আকীদা Fatwa Cover

যে ব্যক্তি প্রতিদিন কালেমা তাইয়েবা ১০০ বার পাঠ করবে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে” এটা কি হাদীসের বাণী

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•আকীদা•


প্রশ্ন

প্রশ্ন : তাবলীগ জামাতী ভাইদের নীচের কথাটি কি দলিল ভিত্তিক? নাকি মনগড়া জানালে খ্বুই উপকৃত হব। উত্তর যথা সম্ভব দ্রুত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো- যে ব্যক্তি প্রতিদিন কালেমা তাইয়েবা ১০০ বার পাঠ করবে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, একথাটি দলীলভিত্তিক। এটি কোন মনগড়া কথা নয়। বরং হাদীসের বাণী। عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَا مِنْ عَبْدٍ يَقُولُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ, مِائَةَ مَرَّةٍ إِلَّا بَعَثَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَوَجْهُهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ হযরত আবূ দারদা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি “লা-ইলাহা ইল্লাল্লাহ” একশত বার পাঠ করে, তাহলে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে। মুসনাদুশ শামীন, হাদীস নং-৯৯৪, জামেউল মাসানীদ, হাদীস নং-১২১১৯, কানযুল উম্মাল, হাদীস নং-১৭৯ মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-১৬৮৩০

- والله اعلم باالصواب -

Made with 🧡 by 9m Studio