
প্রশ্ন
الساكت عن الحق شيطان أخرى • সত্য গোপনকারী বোবা শয়তান। এ বাক্যটি হাদীস কি না? হাদীস হলে কোন কিতাবে আছে এবং সনদের মান কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত উক্তিটি হাদীস হিসেবে প্রমাণিত নয়। আল্লামা কুশাইরী রাহ., ইমাম নববী রাহ. ও আবদুর রউফ মুনাভী রাহ. একে প্রখ্যাত ফকীহ ও বুযুর্গ আবু আলী আদ্দাক্বাক রাহ. (মৃত্যু ৪০৬ হি.) এর উক্তি হিসেবে উল্লেখ করেছেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আররিসালাতুল কুশাইরিয়া, পৃষ্ঠা: ১২০
- শরহুন নববী, খন্ড: ২, পৃষ্ঠা: ১৯
- শাযারাতুয যাহাব, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৮০