
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বাসে থাকা অবস্থায় চেষ্টা করবে বাস থেকে নেমে নামায পড়তে। যদি বাসের ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে নামায পড়ে নিবে। যদি বাস না থামায় তাহলে দাঁড়িয়ে নামায পড়ে নিবে। যদি দাঁড়াতে সক্ষম না হয়, তাহলে সিটে বসে নামায পড়ে নিবে। বসে নামায আদায় করলে পরবর্তীতে উক্ত নামায আর কাযা করতে হবে না। কিন্তু যদি কিবলা দিকে ফিরে নামায পূর্ণ না করতে পারে। তাহলে নামায পুনরায় পড়তে হবে। কিবলামুখী হয়ে পড়তে পারলে পরে আর কাযা করতে হবে না। হ্যাঁ, যদি বসেও নামায পড়তে না পারে, তাহলে ইশারায় নামায পড়ে নিবে। তবে এ নামায পরবর্তীতে কাযা করে নিতে হবে।
যদি ওজু করার কোন ব্যবস্থা না থাকে, তাহলে তায়াম্মুম করে নামায পড়ে নিবে। তায়াম্মুম করে নামায পড়লে পরবর্তীতে পানি পেলে তায়াম্মুম দ্বারা নামায পড়ার কারণে নামায হয়নি মনে করে আবার নামায দোহরাতে হবে না। বরং তায়াম্মুম দ্বারা নামাযটি শুদ্ধ হয়ে গেছে।
আর নামাযের সময় মহিলাদের মুখ হাত খোলা জরুরী নয়। মুখ হাত না খুলেই নামায পড়া যাবে। কোন সমস্যা নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- رد المحتار, খন্ড: ২, পৃষ্ঠা: ৪১
- البحر الرائق, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪৮
- رد المحتار, খন্ড: ১, পৃষ্ঠা: ২৩২
- النساء, হাদীস নম্বর: ৪৩
- البحر الرائق, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪২
- البحر الرائق, খন্ড: ১, পৃষ্ঠা: ১০৭
- الفتاوى الهندية, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮