
প্রশ্ন
সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্বেও সিজদায়ে সাহু করলে, নামাযের কোন ক্ষতি হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযের ভিতর সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্বেও যদি কেউ খামাখা ইচ্ছাকৃত ভাবে সিজদায়ে সাহু করে, তাহলে তার নামায মাকরূহে তাহরীমী হবে। তবে যদি কেউ এ ধারণার উপর সিজদায়ে সাহু করে যে, তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছে অথচ বাস্তবে এরূপ ভুলের কারণে সিজদা সাহু ওয়াজিব হয় না, তাহলে তার নামায মাকরূহ হবে না। বরং মনের সন্দেহ দূরীভূত করতে এমতাবস্থায় সিজদায়ে সাহু করাটাই উত্তম।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৯৯
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- নামাযের সেজদা ভুলে গিয়ে তা পরে আদায় করলে সাহু সেজদা দেওয়া প্রয়োজন কিনা
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- ঈদের নামাযে সিজদাহ সাহু করা
- মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব থেকে সিজদার আয়াত শোনা
- ইমাম অতিরিক্ত সিজদা করলে করণীয়
- নামাযে সেজদার তেলাওয়াতের পর যথাসময়ে সেজদা না করলে করনীয়
- ভুলে বৈঠক করলে কখন সাহু সিজদা ওয়াজিব হয়