
স্বর্ণের যাকাত আদায়ের ক্ষেত্রে কোন মুল্য ধর্তব্য? ক্রয়মুল্য না বিক্রয়মুল্য?
মাসিক আল কাউসার•যাকাত-ফিতরা•
প্রশ্ন
বর্তমানে স্বর্ণের ক্রয়মূল্য ৬৪ হাজার টাকা আর বিক্রয়মূল্য ৪০ হাজার টাকা। এখন আমার প্রশ্ন হল, আমার স্বর্ণের যাকাত প্রদান করব ক্রয়মূল্যে নাকি বিক্রয়মূল্যে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যাকাত আদায়ের ক্ষেত্রে নিজের মালিকানাধীন স্বর্ণ-রূপার বর্তমান বাজার দর ধর্তব্য। অর্থাৎ নিজের অলংকারাদি বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে তার যাকাত আদায় করতে হবে। উল্লেখ্য যে, ভালো মানের স্বর্ণের ক্রয় ও বিক্রয় মূল্যে এত বেশি তফাৎ হওয়ার কথা নয়। বিষয়টি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিতাবুল আমওয়াল, আবু উবায়েদ কাসিম ইবনে সাল্লাম, পৃষ্ঠা: ৫২১
- আবহাছুন ফিকহিয়্যাহ , খন্ড: ১, পৃষ্ঠা: ৪২
- ফিকহী মাকালাত, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৫০
আনুষঙ্গিক ফতোয়া
- স্বর্ণের যাকাত আদায়
- স্বর্ণ-রোপা এবং টাকা থাকলে কোনটির উপর ভিত্তি করে যাকাত আবশ্যক হয়
- যাকাতের অর্থ এবং যাকাত আদায় না করার ক্ষতি
- নিত্য পণ্য, টাকা, ডিপিএস, সুদী টাকার উপর যাকাত
- নিয়মিত ব্যবহৃত স্বর্ণের উপর যাকাত
- যাকাতের টাকায় কিতাব কিনে মসজিদ-মাদ্রাসায় দেওয়া
- নেসাব পরিমাণ নগদ অর্থ থাকলে স্বর্ণের উপর যাকাত
- যাকাতের অনুপোযোগী ব্যক্তিকে যাকাত দিয়ে দিলে করনীয়