
প্রশ্ন
একজন ব্যক্তির উপর হজ্ব ফরয হয়নি। কিন্তু তিনি যদি হাদিয়ার টাকা দিয়ে হজ্ব করেন তাহলে তার ফরয হজ্ব আদায় হবে কি? পরবর্তীতে তিনি বদলি হজ্ব করতে পারবেন কি না? একই সময়ে অর্থাৎ একই সফরে ফরয হজ্ব এবং বদলি হজ্ব করা যায় কি না? আবার একই সফরে নফল হজ্ব ও বদলি হজ্ব করা যায় কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সুনির্দিষ্টভাবে নিজের নফল হজ্ব বা অন্য কারো বদলি হজ্বের নিয়ত না করলে হাদিয়ার টাকা দিয়ে হজ্ব করলেও তা দ্বারা নিজের ফরয হজ্ব আদায় হয়ে যাবে। সুতরাং ঐ ব্যক্তি পরবর্তীতে হজ্ব আদায়ে সামর্থবান হলেও তার উপর দ্বিতীয়বার হজ্ব করা ফরয হবে না। আর এই ব্যক্তি পরবর্তীতে বদলি হজ্বও করতে পারবে। এক বছরে এক ব্যক্তি কেবল একটি হজ্ব আদায় করতে পারে। তাই কেউ যদি নিজের ফরয বা নফল হজ্ব আদায়ের নিয়ত করে তাহলে ঐ বছর সে অন্য কারো পক্ষ থেকে বদলি হজ্ব করতে পারবে না। এমনিভাবে কারো পক্ষ থেকে বদলি হজ্ব আদায় করলে তা বদলিই হবে। হজ্বকারী সওয়াবের ভাগী হবে বটে, কিন্তু ঐ হজ্ব দ্বারা নিজের ফরয বা নফল হজ্ব আদায় হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- মানাসিক, পৃষ্ঠা: ৪৪৬
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৬০২
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৬০১
- মানাসিক, পৃষ্ঠা: ৬২
- গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ৩২
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৭৫
আনুষঙ্গিক ফতোয়া
- নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- মান্নতের হজ্জ দ্বারা কি ফরয হক আদায় হয়
- হজ্জ ফরজ হওয়ার আগে ফরজ হজ্জ আদায়
- পেনশনের টাকা দ্বারা হজ্জ করা
- সামর্থ না থাকা অবস্থায় হজ্ব আদায় করে ফেলে পরবর্তীতে সামর্থ হলেও হজ্ব আবশ্যক হয় কি
- বদলী হজ্জের জন্য উপযুক্ত ব্যক্তি