
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উক্ত বক্তব্যটির আরবী ইবারত হল, مداد العلماء افضل من دماء الشهداء • শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম। উক্ত বক্তব্যটির বিষয়ে মুহাদ্দিসীনে কেরামের মন্তব্য– ১. মোল্লা আলী কারী রহঃ বলেন, কেউ কেউ বলেন, এর কোন ভিত্তি নেই, অথবা এটি জাল। (আলআসরারুল মারফুআ, বর্ণনা নং-৩০৩) ২. আল্লামা মারয়ী আলকারমী রহঃ বলেন, এটি আসলে হযরত হাসান বসরী রহঃ এর বক্তব্য। (আলফাওয়ায়েদুল মাউজুআ, বর্ণনা নং-১০৭) ৩. আল্লামা যারকানী রহঃ বলেন, এটি হাসান বসরী রহঃ এর বক্তব্য। এটিকে মারফূ বলা মওজু। (মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-৯২৬) ৪. আল্লামা ইবনুল জাওযী রহঃ বলেন, এটি হাদীস নয়। (আলইলালুল মুতানাহিয়া-১/৮০) মুহাদ্দিসীনদের উল্লেখিত বক্তব্য দ্বারা একথাই প্রমানিত হয় যে, উক্ত বক্তব্যটি মূলত হযরত হাসান বসরী রহঃ এর কথা হাদীস নয়। তাই এটিকে রাসূল সাঃ এর হাদীস বলা জায়েজ হবে না।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- কাকে এবং কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে ও যাবে না
- দান সদকা কাদের দেয়া যাবে
- “আমি ইলমের শহর আলী তার দরজা” এটি কি জাল হাদীস
- ‘আসসালামু কাবলাল কালাম’ কি হাদীস?
- শুধু কসম বা ঈমান বললে কি কসম হবে?
- ইমাম বুখারী মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদীস বলেননি বুকের উপর হাত বাঁধার দলীল বিষয়ে কথিত আহলে হাদীসদের ধোঁকাবাজী উন্মোচন
- বুকের উপর হাত বাঁধা
- যে ব্যক্তি যিকির করতে করতে নিজ জিহবা তরতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে” এ বক্তব্যটি হাদীস কি না