পবিত্রতা Fatwa Cover

তায়াম্মুমে দুইবার মাটিতে হাত মারার কোন দলীল আছে কি?

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসপবিত্রতা


প্রশ্ন

তায়াম্মুমের ব্যাপারে দুইবার হাত মারার কোন সহীহ বর্ণনা আছে কি না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তায়াম্মুমে দুইবার হাত মারা عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّيَمُّمُ ضَرْبَتَانِ ضَرْبَةٌ لِلْوَجْهِ، وَضَرْبَةٌ لِلْيَدَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ» • হযরত ইবনে উমর রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, তায়াম্মুম দুই জরব তথা দুইবার হাত মারা। একবার চেহারার জন্য, আরেকবার দুই হাত কনুই পর্যন্তের জন্য। (আলমুজামুল কাবীর, হাদীস নং-১৩৩৬৬; সুনানে দারা কুতনী, হাদীস নং-৬৮৫; মুস্তাদরাক আলাস সহীহাইন, হাদীস নং-৬৩৪; সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৯৯৭; মারেফাতুস সুনান ওয়াল আসার, হাদীস নং-১৫৫৪; কানযুল উম্মাল, হাদীস নং-২৬৬৮৮) আল্লামা জারুল্লাহ সাদী, বলেন, হাদীসটি সহীহ। (আননাওয়াফেউল আতরাহ-১১০) عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «التَّيَمُّمُ ضَرْبَةٌ لِلْوَجْهِ، وَضَرْبَةٌ لِلْكَفَّيْنِ • হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তায়াম্মুমে চেহারার জন্য একবার মাটিতে হাত মারবে, আর দুই হাতের জন্য আরেকবার হাত মারবে। (আলমুজামুল কাবীর, হাদীস নং-৭৯৫৯; কানযুল উম্মাল, হাদীস নং-২৬৬৯২) عَنْ جَابِرٍ, عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” التَّيَمُّمُ: ضَرْبَةٌ لِلْوَجْهِ, وَضَرْبَةٌ لِلذِّرَاعَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ • হযরত জাবের রাঃ থেকে বর্নিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তায়াম্মুমে একবার চেহারার জন্য, আরেকবার দুই হাত কনুই পর্যন্তের জন্য মাটিতে হাত মারবে। (সুনানে দারা কুতনী, হাদীস নং-৬৯১; সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৯৯৯)

- والله اعلم باالصواب -

Made with 🧡 by 9m Studio