
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
১১ হিজরী রবিউল আওয়াল মাসে নবী করীম সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওফাত হয়েছে এবং মদীনা মুনাওয়ারায় মসজিদে নববীর পাশে রওজা মুবারকে শায়িত আছেন। এটি দিবালোকের ন্যায় বাস-ব এবং অসংখ্য মানুষের বর্ণনা ও বিভিন্ন শরয়ী দলীল দ্বারা প্রমাণিত। কারো পক্ষেই তা অস্বীকার করা সম্ভব নয়। তবে আম্বিয়ায়ে কেরামের একটি বৈশিষ্ট্য হল, তাঁদের মৃত্যুর পর আল্লাহ তাআলা তাঁদের শরীর মুবারক সম্পূর্ণ পূর্বের অবস্থায় হেফাযত করেন এবং শরীরের সাথে রূহের সম্পর্ক সৃষ্টি করেন। ফলে কবরের মধ্যে তাঁরা এক প্রকার জীবন লাভ করেন, যা শহীদদের জীবন থেকেও অধিক শক্তিশালী। কিন্তু এটা সম্পূর্ণ পার্থিব জীবনের মতো নয় এবং এর দ্বারা দুনিয়াবী কোনো কাজ-কর্মের সঙ্গে তাদের কোনো সম্পর্ক সৃষ্টি হয় না। প্রশ্নে জনৈক ব্যক্তির উদ্ধৃতিতে যা বলা হয়েছে যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যু হয়নি তিনি এখনো জীবিত আছেন এবং দুনিয়াবী কাজ করেন। এটা সম্পূর্ণ বাস্তববিরোধী এবং শরীয়ত পরিপন্থী কথা। বেদআতীরা এ জাতীয় বিশ্বাসের ভিত্তিতে হাজারো শিরকের পথ উন্মুক্ত করে থাকে। এ ধরনের কথা বলা অথবা বিশ্বাস রাখা কবীরা গুনাহ। যার দ্বারা তাওহীদের আকীদা ক্ষতিগ্রস্ত হয়। তাই উক্ত ব্যক্তির এ থেকে তওবা করা জরুরি।
- والله اعلم باالصواب -
সুত্র
- তাফসীরে কুরতুবী, খন্ড: ১৫, পৃষ্ঠা: ২৫৪
- সহীহ বুখারী, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৩৯
- শিফাউস সাকাম ফী যিয়ারাতি খায়রিল আনাম, পৃষ্ঠা: ১৯১
- ফয়যুল বারী, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৪
- ফাতহুল মুলহিম, খন্ড: ১, পৃষ্ঠা: ৩২৯
- মিরকাতুল মাফাতীহ, খন্ড: ২, পৃষ্ঠা: ২২৩
- মাজমূআ ফাতাওয়া ইবনে তাইমিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭৮
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৯৮
- সূরা: যুমার, আয়াত: ৩০
আনুষঙ্গিক ফতোয়া
- হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মৃত ব্যক্তির নামে কুরবানী করা
- ফজরের সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরা‘আত
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘামের সুবাস
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি না নূরের?
- কাবাঘর ও হাজরে আসওয়াদ
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম-এর মরণব্যাধি
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম কর্তৃক সম্পন্ন হজ্জ
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর দাফনে বিলম্ব