
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নাভি সতরের অন্তর্ভুক্ত নয়। আপনার চাচার বক্তব্যটি সঠিক নয়। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। সুতরাং যদি কোনো পুরুষের শুধু নাভি খুলে যায় এবং নাভি সংলগ্ন নিচের অংশ ঢাকা থাকে তাহলে এতে সতর খোলার গুনাহ হবে না। হযরত আমর ইবনে শুআইব রাহ. তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। প্রকাশ থাকে যে, নাভি সতর না হলেও তা ঢেকে থাকে এভাবে পোষাক পরিধান করা উচিত। কেননা, নাভি সংলগ্ন নিচের অংশ সতর। নাভি খুলে গেলে নিচের অংশও কিছুটা খুলে যাওয়া স্বাভাবিক। হযরত আবুল আলা রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আলী রা. দেহের নিম্নাংশের পরিধেয় পোশাক নাভির উপর পরিধান করতেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে দারা কুতনী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩২০
- সুনানে কুবরা, বায়হাকী, হাদীস নম্বর: ৩,২৩৫
- সুনানে আবু দাউদ, হাদীস নম্বর: ৪৯৭
আনুষঙ্গিক ফতোয়া
- নামায অবস্থায় সতর খুলে যাওয়া
- কসরের জন্য ঢাকা শহরের সীমানা
- নামাযরত অবস্থায় মহিলাদের সতর ঢেকে রাখা
- মেহরাব কি মসজিদের অন্তর্ভুক্ত?
- সৎ দাদা কি মাহরামের অন্তর্ভুক্ত
- সফরের আহকাম শুরু হওয়ার সময়
- মহিলা ডাক্তার না থাকা অবস্থায় প্রয়োজনে পুরুষ ডাক্তারের সামনে নারীদের সতর খোলার হুকুম কি
- কোন কোন ফিরকা বাতিল বলে গণ্য হবে?