
প্রশ্ন
হাশরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে কি? তখন আমাদের নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর পরনে কাপড় থাকবে কি-না? এরূপ অন্যান্য নবীগণের পরনে কোন কাপড় থাকবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হাশরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে না। বরং কবর থেকে উঠার সময় সবই উলঙ্গ অবস্থায় উঠবে। পরবর্তীতে সবপ্রথমে হযরত ইবরাহীম আ.-কে কাপড় পরিধান করানো হবে এবং সাথেই হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া-সাল্লাম কে কাপড় পরিধান করানো হবে। তারপরে অন্যান্য নবী এবং ওলীগণকে কাপড় পরিধান করানো হবে। উল্লেখ্য যে, হযরত ইবরাহীম আ.-কে সর্বাগ্রে কাপড় পরিধানের সম্মান এ জন্য দেয়া হবে যে, তাকে নমরুদ কর্তৃক সর্ব প্রথম দীনের জন্য উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হয়েছিল।
- والله اعلم باالصواب -
সুত্র
- মিরকাত, খন্ড: ১০, পৃষ্ঠা: ২৫২
আনুষঙ্গিক ফতোয়া
- হাশরের ময়দানের ধারাবাহিক হালাত কি
- হাশরের ময়দানে সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে
- নামাজে হাসলে যদি পাশের মানুষ শুনতে পায় দ্বিতীয় কাতারের মানুষ শুনতে না পায়
- নাপাক বীর্যে সৃষ্ট মানুষের পবিত্রতা
- হাজরে আসওয়াদের ইতিহাস
- বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কি গোনাহ হবে
- মানুষের বীর্য পাক না নাপাক বুখারীর অসত্য রেফারেন্সের জবাব
- হাশরের ময়দানের বিচারকার্য সমাধা হবার আগেই কবরে আজাব হবে কেন